1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাট থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজন আটক  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাগেরহাট থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজন আটক 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৫ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করেছে যৌথবাহিনী।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যৌথ বাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে আটজনকে আটক করে সেনাবাহিনী।আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আটককৃত ব্যক্তিরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি