1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের মংলায় সুন্দরবনে নারী ইউপি সদস্য বিরুদ্ধে ক্ষমতার দাপটের অভিযোগ, জোছনা,, - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাগেরহাটের মংলায় সুন্দরবনে নারী ইউপি সদস্য বিরুদ্ধে ক্ষমতার দাপটের অভিযোগ, জোছনা,,

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১০ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা সুন্দরবন ইউনিয়নে জনপ্রতিনিধির নামে চলছে ক্ষমতার দাপট, দুর্নীতির উৎসব আর মিথ্যাচারের সংস্কৃতি। সুন্দরবন ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জোসনা বেগমের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ—তিনি সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ করে উন্নয়ন কাজের নামে জনসাধারণকে প্রতারিত করছেন। ফলে তার অপসারণের দাবিতে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী

 

অভিযোগ রয়েছে, চলতি বছরের ৫ আগস্ট বর্তমান আওয়ামী সরকারের পতনের পরপরই ইউনিয়ন পরিষদে কোন পুরুষ মেম্বার না থাকায় সেই সুযোগে তিনি একাই দেখাশোনা করেন মহিলা ইউপি সদস্য জোসনা বেগম। স্থানীয়রা জানান, সেদিন থেকে ব্যাপকভাবে অনিয়ম, দুর্নীতি ও প্রভাব খাটিয়ে চলছেন

জানা যায়, ২ নম্বর ওয়ার্ডের পাখিমারা নদীর ওপর একটি জরাজীর্ণ কাঠের ব্রিজের সংস্কারের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে ২ লাখ ৫৭ হাজার টাকার উন্নয়ন বরাদ্দ গ্রহণ করেন কিন্তু বরাদ্দকৃত অর্থে দিয়ে ব্রিজের কাজ সম্পূর্ণ না করে শুধুমাত্র উপরের কাঠের ছাউনি বসিয়েই কাজ করেছেন। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে, জীবনের ঝুঁকি নিয়ে সেই অর্ধসংশোধিত ব্রিজ দিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কেউ যখন কাজের হিসাব ও প্রকল্পের এস্টিমেট দেখতে চাইলে, জোসনা বেগম ক্ষিপ্ত হয়ে বরং উল্টো তাদের বিরুদ্ধে নৌবাহিনীর কাছে একটি ভিত্তিহীন অভিযোগ করেন, তাছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারাই পূর্বে নিজেদের অর্থায়নে ব্রিজ সংস্কার করেছিলো জনগণের জন্য, বিষয়টি জানা জানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী সম্প্রতি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীর বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন।

ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “স্মারকলিপি পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে মোংলা উপজেলার পিআইও কর্মকর্তা ‘আমার দেশ’-কে জানান, “ব্রিজের কাজ চুরি করার কোনো সুযোগ নেই, তবুও অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনে আমি নিজে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।”

এলাকাবাসীর অভিযোগ, জোসনা বেগম শুধু দুর্নীতিতেই নয় বরং আওয়ামী লীগের দোসর , এলাকাবাসী আরো বলেন, শেখ পরিবারের ছত্রছায়ায় তিনি বিগত দিনে নানাভাবে অপকর্ম করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির শিকার হতে হয়, হাতিয়ার হিসেবে প্রশাসনকে ব্যবহার করেছেন।

গ্রামবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন—“একজন জনপ্রতিনিধি হয়ে যিনি নিজের স্বার্থে জন্য সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করেন, তিনি আর জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন না। তাঁকে অপসারণ করতে হবে।”

তাদের অভিযোগ, ক্ষমতা হারালেও তিনি এখনো আওয়ামী লীগের পুনর্বাসনে রাতের আঁধারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।জোসনা বেগম এখন দুর্নীতির প্রতীক, তাই তাকে অপসারণ করলেই ইউনিয়নে কলঙ্কমুক্ত হবে।”

“তিনি জনপ্রতিনিধি নয়, তিনি দুর্নীতির প্রতীক। পাখিমারা ঐএলাকার একজন প্রবীণ বাসিন্দা,

এ বিষয়ে ইউপি নারী সদস্য জোসনা বেগমের বক্তব্য জানতে তাঁর ইউনিয়ন পরিষদ অফিসে ও বাসায় খোঁজ নেওয়া হলেও তাকে কোথায় পাওয়া সম্ভব হয়নি এবং তার খোঁজ মেলেনি,তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোন সাড়া দেয়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি