1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

পবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৫ Time View

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। “সত্যের সন্ধানে কলম হাতে শপথ”এই প্রতিপাদ্যকে ধারণ করে গড়ে ওঠা সংগঠনটি মাত্র তিন বছরে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে।

এ উপলক্ষে রবিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
বিকেল পৌনে ৪টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং মুহসিন তানজিমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, সাবেক সভাপতি নুর মোহাম্মদ শাহীন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন প্রমুখ। এসময় শিক্ষক, কর্মকর্তা, সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ও ভাইস-চ্যান্সেলর। পরে সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি