1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান    - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

তাড়াইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান   

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল :

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ সভাপতি আব্দুল ওয়াহাব ও সম্পাদক গোবিন্দ বর্মন কৃষকদের নামে মিথ্যা মামলা করা প্রত্যাহারের দাবীতে, মাখরান বিলপাড়ের মানববন্ধন এবং তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন এবং জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

 

জানা যায় গত বুধবার সকাল ১১টায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ের পাঁচ শতাধিক কৃষক জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিলপাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ লোকজন বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখ-লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকগণ এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।

 

প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, জাওয়ার ইউনিয়নের বিলাসীপাড়া, চং জাওয়ার, বিড়ি জাওয়ার ও ইছাপশর মৌজায় বিস্তৃত ১৮৩ একরের জলমহাল মাখরান বিল। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে যখন ইজারাকৃত জলাশয় সংলগ্ন প্লাবনভূমির সঙ্গে প্লাবিত হয়ে একক জলাশয়ে রূপ নেয়, তখন ইজারাদারের মৎস্য আহরণ অধিকার কেবল ইজারাকৃত জলাশয়ের সীমানার ভিতর সীমাবদ্ধ থাকবে।

 

কিন্তু জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ লোকজন ২০০৯ সালের মৎস্য আইন নীতিমালালঙ্ঘন করে বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখ-লাখ টাকার মাটি বিক্রি করছে।

 

এলাকার সাধারণমানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে

না। এলাকার কৃষকরা এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,তাড়াইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিদ্দীকুর রহমান, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ প্রমূখ

 

উল্লেখ্য স্মারকলিপি সূত্রে জানা যায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলটি তাড়াইল উপজেলার একটি ঐতিহ্যবাহী বিল এই বিলটি বিগত প্রায় ১০ /১১ বছর যাবৎ জাওয়ার মৎসজীবী সমবায় সমিতি লিঃ উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা নিয়ে ফিসিং করে আসছে।

জাওয়ার মৎসজীবী সমিতির সভাপতি আঃ ওয়াহাব ও সাধারণ সম্পাদক গোবীন্দ চন্দ্র বর্মন অর্থের লোভে আইন ভঙ্গ করে জাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারিয়রার খান ও তার ভাই জাখারিয়ার খান পল্টুর নিকট অলিখিত সাব লীজ দেয় বলে অভিযোগ উঠেছে যা মৎস্য আইন ২০০৯ নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী,।

 

শাহারিয়রার খান ও তার ভাই পল্টু ওরা কুচক্রী প্রকৃতির লোক।

এছাড়াও তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এহেন কাজ নাই যা তারা করতে পারেনা, তারা যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সাথে আতআত করে ক্ষমতার দাপট খাটিয়ে প্রতি বছরই মৎস্য আইন ভঙ্গ করে।

 

আরোও জানা যায়, দামিহা হইতে জাওয়ার পাকা রাস্তার মধ্যে পানি চলাচলের জন্য নির্মিত কালবার্ড ও উক্ত রাস্তায় ছনাটি খালের উপর নির্মিত ব্রীজের নীচে ক্ষমতার জোড়ে সাধারণ মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে, অবৈধ ভাবে মাখরান বিল ও অন্যান্য বিল ও খালের সংযোগ স্থলে লোহার নেট কারেন্ট জাল ও বাঁশের তৈরি পাটী বায়না দিয়ে বাধ নির্মান করে,।

 

যার ফলশ্রুতি পানি চলাচল প্রাকৃতিক মাছ চলাচল নৌকা চলাচল বন্ধ করে দেয়, যা সম্পূর্ণ ভাবে মৎস্য আইনের পরিপন্থী।

 

এই বিষয়টি নিয়ে বিগত ৪-৫ বছর আগেও এলাকাবাসী প্রশাসনের ধারস্থ হয়েও কোন সুফল পায়নি, ঐ সময়ে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় ও অনলাইন মিডিয়া মাসাজিক যোগাযোগ মাধ্যমে মাখরান বিলের সংযোগ স্থলে অবৈধ ভাবে বাধ দেওয়ার সংবাদ প্রচারিত হয়েছিল। কিন্তু ভ‚ক্তভোগী এলাকাবাসী এর কোন প্রতিকার পায়নি, প্রতি বছরের ন্যায় এই বছরেও ছনাটি খালের উপর নির্মিত ব্রীজের নীচে ও কয়েকটি কালভার্টের নীচে অবৈধ ভাবে বাধ দেওয়ার সময় এলাকাবাসী তীব্র প্রতিবাদ করে এবং বাঁধ দিতে দেয় নাই।

 

জানা যায় কিছু দিন পূর্বে শাহারিয়রার খান তার ভাই জাকারিয়ার খান পল্টু, আঃ ওয়াহাব, ও গোবীন্দ চন্দ্র বর্মন এদের যোগসাজশে অবৈধ ভাবে মাখরান বিল থেকে প্রায় আনুমানিক অর্ধকোটি টাকার মাটি বিক্রি করে, মাটি বিক্রির সময় এলাকাবাসী বাঁধা দিলে তাদের মামলা হামলার ভয় দেখিয়ে মাটি বিক্রির কাজ চলমান রাখে। পরবর্তীতে এলাকাবাসী তাড়াইল থানা প্রশাসনকে অবহিত করার পর তাড়ইল থানার পুলিশ গিয়ে নিষেধ দেওয়ার পর মাটি বিক্রি বন্ধ হয়,।

 

মাটি বিক্রি করে বিলের মাঝে অনেক গুলি খাদের সৃষ্টি করেছে। যার ফলে বিলের শ্রেণি পরিবর্তন হয়েছে যাহা মৎস্য আইন পরিপন্থী।

 

এ বিষয়ে সরেজমিনে তদন্ত করিলে তার বাস্তব প্রমাণ ও সততা পাওয়া যাবে। অর্থলোভী শাহারিয়রার খান জাকারিয়ার খান পল্টু, আঃ ওয়াহাব ও গোবিন্দ চন্দ্র বর্মন আইন অমান্য করে বিলের মাঝখান দিয়ে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় পর্যন্ত মাটি কেটে একটি রাস্তা নির্মাণ করে বেরিবাঁধ সৃষ্টি করেছে। যার ফলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রতি বছরেই ধানী ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তাদের এইসব অবৈধ কাজে বাধা দেওয়ার কারণে এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।

 

এছাড়াও নিরীহ কৃষকদের পৈত্রিক ও নিজস্ব কৃষি জমি জবর দখল করে নেয়। প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবী মাখরান বিলের বিষয়টি সরেজমিনে তদন্ত ও পরিদর্শন পূর্বক নির্দোষী এলাকাবাসীদেরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী দাবি জানান।

 

এবিষয়ে জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন বলেন, তারা বিল পাড়ের বাসিন্দা। তাদেরকে বিলে শরীক না রাখার কারণে বিলে আমাদের ফিসিং করতে দিচ্ছে না। আমি তাদেরকে শরীক রাখার কথা অস্বীকার করলে তারা লাখ লাখ টাকার বিলের মাছ লুট করে নিয়ে যায় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়।

 

তাড়াইল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ সম্পাদক গোবিন্দ বর্মন মাখরান বিলপাড়ের ২৯ জনকে আসামি করে চলতি বছরের ২৯ মে একটি মামলা করেছেন।

 

এবিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি একটি স্মারকলিপি পেয়েছি,সরেজমিনে গিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি