1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯২ Time View

 

শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ২০২২ ও ২০২৩ সনের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় সর্বোচ্চ মেধায় কৃতকার্য হওয়ায় নির্বাচিত ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচ এস সি পর্যায়ের ১৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এতে সভাপতিত্ব করেন: উপজেলা শিক্ষা অফিসার এইচ এম মাহবুব ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান আখন্দ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আকমল হোসেন।

 

আরও উপস্থিত ছিলেন: ধুবনী কঞ্চিবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুব আলম, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ী দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, খানাবাড়ী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার, কৃতি শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সাত্তার, কৃতি শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, সাইফুল ইসলাম স্বাধীন প্রমুখ।

 

শেষে প্রকল্পের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি