1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় কালীগঞ্জ বিএনপি’র দোয়া অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় কালীগঞ্জ বিএনপি’র দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ন মাস্টারের সভাপতিত্বে ও রুহুল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল হাসান মিন্টু, খোরশেদ আলম কাজল, আশরাফী নেওয়াজ চৌধুরী শাওন, সালাহউদ্দিন আহমেদ, হায়দার আলী শেখ, কয়েস ইসলাম, হাসান রিপন, সাইফুল ইসলাম সুমন, আক্তার হোসেন, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, প্রদীপ কুমার মিত্র, মুকবুল ইসলাম, শওকত আকবর, মাজম মোহাম্মদ, কাউসার মাহমুদ, লাল মিয়া, ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি