1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পাঁচবিবিতে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

 

দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ‘নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার’ প্রকল্পের আওতায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়েছে। ২১ জুলাই বিকেলে উন্নয়ন সংস্থা ‘বন্ধন’-এর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম চৌধুরী শাহিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। সভায় নারী অধিকার, বাল্যবিবাহ রোধ ও মানবাধিকার রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় খালেদা আক্তার বিজলীকে সভাপতি ও ললিতা রানি মালোকে সম্পাদক করে ২৫ সদস্যের ফোরাম গঠন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি