1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদনহীন ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদনহীন ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৪ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন না থাকা একটি ক্লিনিক ও অবৈধভাবে ‘ডাঃ’ পদবী ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন রোকেয়া মঞ্জিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্য, থানা পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন।

 

তিনি জানান, “এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ তার নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবে না। কিন্তু উক্ত প্রতিষ্ঠানটি এ আইন লঙ্ঘন করেছে। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি