1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন ও গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান সোহেল খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রাজিবুল আলম বেপারী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হােসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেদুল ইসলাম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন প্রধান, সদস্য সচিব শ্যামল ভূইয়া। উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদল, ছাত্রদল, জাসাস ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি