1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাদশাগঞ্জে কুরআন অবমাননার ঘটনায় বিক্ষোভ মিছিল, দোষীদের গ্রেফতারের দাবি। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বাদশাগঞ্জে কুরআন অবমাননার ঘটনায় বিক্ষোভ মিছিল, দোষীদের গ্রেফতারের দাবি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৭ Time View

 

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জে কুরআন শরীফ অবমাননার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বাদশাগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসপিয়া মার্কেটে গিয়ে শেষ হয়।

 

মিছিল ও সমাবেশে বাদশাগঞ্জের সর্বস্তরের মানুষ ও স্থানীয় উলামা-মাশায়েখরা অংশ নেন। তারা ‘কুরআনের পবিত্রতা রক্ষায় কোন ধরনের ছাড় দেওয়া হবে না’ উল্লেখ করে ধর্ম অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আমিনুল হক এবং সঞ্চালনা করেন মাওলানা আনোয়ার হুসাইন। বক্তব্য রাখেন মাওলানা মোল্লা মাহমুদুল, মাওলানা আতিকুর রহমান, মাওলানা রহিস উদ্দিন এবং মাওলানা ফয়সাল আমিন জিহাদী। বক্তারা বলেন, ‘১২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রপুর বাজারে মসজিদ থেকে কুরআন শরীফ চুরি করে হাবিবুর রহমানের মাছের আড়ত ও ফিসারীতে নিয়ে গিয়ে জুতা দিয়ে আঘাত করার মত জঘন্য ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ কাজ করা হয়েছে। এটি ইসলাম ও মুসলিম উম্মাহর প্রতি চরম অবমাননা।’

 

তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

 

উল্লেখ্য, এ ঘটনার প্রতিবাদে এলাকায় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে ১৪ জুলাই বারহাট্টা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি