1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের চিতলমারীতে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

 

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১,৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৪টি মোবাইল পোনের সিম কার্ড ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ বাবুল শেখ (৫২) কে গ্রেপ্তার করা হয়েছে। বাবুল উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ী গ্রামের মৃত: হাকিম শেখের ছেলে। মঙ্গলবার (১৫জুলাই) সকাল ৬টায় অভিযান চলাকালিন সময় মাদককারবারি বাবুল শেখ এর বসতঘর থেকে উক্ত পরিমান ইয়াবা ট্যবলেট, নগদ টাকাও মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।

চিতলমারী সেনাক্যাম্প ইনচার্জ লে: মোহাইমিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদককারবারিদের কোন প্রকার ছাড় নেই।ওদেরকে কঠোর হস্তেদমন করতে হবে। থানার অফিসার ইনচার্জ এস. ্এম. শাহাদাৎ হোসেন বলেন, চিতলমারীকে মাদকমুক্ত করাই হবে আমার প্রথম কাজ। মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় নেই। আজকের অভিযানে যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ; তার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। এব্যপারে চিতলমারী থানার মামলা নং-৭ তারিখ-১৫/০৭/২৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি