1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার -৩ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার -৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৫ Time View

 

মো: শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জিয়াউর ইসলাম উপজেলাধীন বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

 

সোমবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।

 

 

গত শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ ঘটিকার দিকে পারিবারিক বসতবাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে সংঘর্ষে জিয়াউর ইসলাম ভাতিজার ছুরিকাঘাতে নিহত হন। ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী আছমা বেগম (৩৯) ও ছেলে ইসমাইল হোসেন (১৭)। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

শনিবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করে। তারা হলেন, ইব্রাহিম আলী (৫০), তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তারা নিহতের ভাই, ভাবী ও ভাতিজা।

 

মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামীরা বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর ইসলাম মারা যান। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি