
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজকুমার বিশ্বাস। সভা সঞ্চালনা করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বরূপ বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিআইও, জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: বাবুল আহমেদ, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুলুল ইসলাম প্রামাণিক, সুন্দরগঞ্জ উপজেলা সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো: নজরুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এবং ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন, প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করা এবং নানা অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
© All rights reserved © 2026
Leave a Reply