1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃ*ত্যু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৪ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে কুসুম্বা ইউনিয়নের সুনাকুল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিরাজুল ইসলাম কামারগ্রামের বাসিন্দা ও মোহাম্মদপুর ইউনিয়নের বিষা ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভ্যান চালাতে বের হয়েছিলেন সিরাজুল ইসলাম। কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”

 

সিরাজুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি