1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৩ Time View

 

মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পাঁচবিবিতে ব্যাপক জনসমাগমের মাধ্যমে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা কর্মসূচি পরিচালনা করেছেন।

 

শোডাউনটি পাঁচবিবি বাজার থেকে শুরু হয়ে বাগজানা ইউনিয়নের বাগজানা, আটাপাড়া এবং ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা বাজার, ধরঞ্জী বাজার, কোটোয়ালীবাগ ও রতনপুর প্রদক্ষিণ করে পাঁচবিবি উপজেলা সদরে এসে শেষ হয়। পুরো রাস্তাজুড়ে শত শত মোটরসাইকেলের দীর্ঘ মিছিল ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

 

পথিমধ্যে বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে ফয়সল আলীম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশকে দুর্নীতি ও লুটপাটের পাকে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থ লুট করে দেশ ছেড়েছেন। দেশের মানুষ আজ একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য অপেক্ষা করছে।”

 

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচিই দেশের মুক্তির একমাত্র পথ। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ এই দুঃশাসনের জবাব দেবে।”

 

এসময় তার সঙ্গে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা পাঁচবিবির বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।

 

এ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ছিল পাঁচবিবিতে বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও জনসম্পৃক্ত শোডাউন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি