1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আব্দুল লতিফ মাস্টার: শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন অভূতপূর্ব বিএনপি সৈনিক  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

আব্দুল লতিফ মাস্টার: শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন অভূতপূর্ব বিএনপি সৈনিক 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০১ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে নিবেদিতপ্রাণ এক নির্ভীক সৈনিকের নাম আব্দুল লতিফ মাস্টার।

১৯৮১ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এই নেতা চার দশকেরও বেশি সময় ধরে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

ফ্যাসিস্ট সরকারের শাসনামলে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আসামি হওয়া সত্ত্বেও কখনও আন্দোলনের মাঠ ছেড়ে যাননি। বরং দলীয় আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি রাজনীতির চরম প্রতিকূল পরিবেশেও সক্রিয় থেকেছেন এবং কর্মীদের অনুপ্রাণিত করেছেন।

 

১৯৯৮ সালে তিনি তার ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দক্ষতা, নিষ্ঠা এবং আস্থার কারণে পরে তিনি দলের সিনিয়র সহ-সভাপতি পদে উন্নীত হন এবং আজও সেই দায়িত্ব পালন করে চলেছেন সঠিকভাবে।

 

আব্দুল লতিফ মাস্টার বলেন—

 

“আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও আদর্শ ভালোবেসে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। এখনও সেই বিশ্বাস নিয়েই পথ চলছি। বর্তমানে আমাদের লক্ষ্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা।”

 

দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন আদর্শবান, পরিশ্রমী ও ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত। শুধু রাজনীতি নয়, তিনি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব চার দশকেরও বেশি সময় ধরে পালন করে আসছেন।

 

তিনি ইউপি সদস্য হিসাবে দুইবারে দায়িত্ব পালন করেছেন, সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও রাজনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকার স্কুল-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য।

 

আব্দুল লতিফ মাস্টারের বিশ্বাস,

 

“বিএনপির আদর্শই এ দেশের মানুষের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ। আমি জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির পতাকা বুকে নিয়ে লড়াই চালিয়ে যাব।”

 

এমন নেতার প্রতিটি পদক্ষেপ আজ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি