1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৪ Time View

 

মোঃ হাসিবুর রহমান,জেলা বিশেষ প্রতিনিধি নড়াইল।

শনিবার (৫ জুলাই) সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপির নড়াইল জেলা সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, এনসিপির নড়াইল জেলার সদস্য ইরফান বারী উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ, সাহারুল ইসলাম, মোঃ হাসিবুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।

 

এ সময় মাহমুদা সুলতানা রিমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা সহ আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপির প্রথম এবং বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি