1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরির দল।  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

কালীগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরির দল। 

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১০ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালিগঞ্জ গাজীপুর প্রতিনিধি :

কালীগঞ্জের খলাপাড়া শাহ সিমেন্ট ঘাটের নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

গতকাল শনিবার ( জুলাই ০৫) আনুমানিক আড়াই টার সময় দক্ষিণ খলাপাড়া গ্রামের নদীর পাড়ে এ ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টার সময় ডুবুরির দল এসে ৩০ মিনিটের মাঝে মৃতদেহটি উদ্ধার করে পুলিশে শোপর্দ করেন।

পারিবারিক স্থানীয় সূত্রে জানা যায়। দুপুরের দিকে ফুটবল নিয়ে মোঃ আপন অন্য দুটি শিশুর সাথে নদীর পাড়ে ফুটবল খেলছিল। এ সময় বলটি নদীতে গড়িয়ে গেলে আপন দৌড়ে নদীর পাড়ে নেমে বলটি উদ্ধারের সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যায়।

অন্য শিশু দুটি দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন দৌড়াদৌড়ি করে নদীর ঘাটে এসে অনেক খোঁজাখুঁজি করে।

পরে কালীগঞ্জ পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেড সংবাদ পেয়ে টঙ্গী ডুবুরিদলকে জরুরী ভিত্তিতে উদ্ধারের জন্য জানায়।

পরে ডুবুরি দল বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে নদীর পাড় থেকে ৫ ফুট দূরে ৪০ ফুট গভীর থেকে মৃতদেহটি উদ্ধার করে।

মো আপনের বাবা ও বড় ভাই জর্ডানে চারীরত আছে।

স্থানীয়দের অভিযোগ এখানে শাহ সিমেন্টের বড় বড় বার্জার এসে সিমেন্ট লোড করা হতো। যার জন্য এখানে শুকনো মৌসুমে বেকুদিয়ে প্রচুর গর্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি