1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোবিন্দগঞ্জে সারা রাত অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ সন্ত্রাসী আটক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে সারা রাত অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ সন্ত্রাসী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০১ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতজুড়ে।

আটককৃত সন্ত্রাসীরা হলো- আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল।

সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন,অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি