1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডঃ লায়ন ফরিদ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডঃ লায়ন ফরিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব এর উদ্যোগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগীতায় শুক্রবার (৪ জুলাই) রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাইয়ের জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এখানে শুধুমাত্র বাছাইকৃত ছানি রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হইবে।

এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মাধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই। সমাজ সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রম সেবা প্রচারণার মধ্যদিয়ে মোংলা-রামপালের সাড়ে ৬ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা (অপারেশন) করিয়েছেন। সম্প্রতি তিনি সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন না দেয়া এবং বন্ধ করার জন্য হাই কোটে রিট করে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি