1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ত্র শিবিরের বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

হোসেনপুরে ত্র শিবিরের বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

‎
‎একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে
‎সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে,
‎এমন স্লোগান বুকে ধারণ করে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপন ও বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন শাখা।
‎
‎শুক্রবার(৪ জুলাই) সকাল ১১ টা থেকে শাহেদল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি-২৫ পালন করেছে।
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান,আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির হোসেনপুর উপজেলা দক্ষিণের সাবেক সেক্রেটারী জাহিদুল ইসলাম ফরহাদ ও শাহেদল ইউনিয়নের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
‎
‎জানা যায়,এর আগেও বিভিন্ন সময় উপজেলা শাখা ও গোবিন্দপুরসহ বিভিন্ন ইউনিয়ন শাখার উদ্যোগে এমন কর্মসূচি পালন করা হয়েছে।
‎
‎এসময় উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি