1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগীদের বাছাই শুরু - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগীদের বাছাই শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে ভিডাব্লিউবি কার্যক্রম বাছাই শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ৫ টি ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া শুরুর মধ্যে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন।

সূত্র জানায় পাঁচ ইউনিয়নে ভিডাব্লিউবি সুবিধা পেতে অনলাইনে আবেদন করেছেন মোট ৪৬৩৩ জন, সুবিধা পাবেন ১৯০১ জন বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী বাছাই কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যবৃন্দ। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বাছাই কার্যক্রমে অংশ নিতে সকাল থেকে ইউনিয়ন পরিষদে আসতে শুরু করে স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগমের তদারকিতে পাংগাশিয়া ইউনিয়নে বাছাই কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকমোঃ আল-আমিন। লেবুখালী ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান ও কাজী মনিরুজ্জামান রিপন। মুরাদিয়া ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর হালদার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মশিউর রহমান। আংগারিয়া ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মাহামুদা বেগম। শ্রীরামপুর ইউনিয়নে উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোসা: নিপা বেগম ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। এছাড়া ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাৎকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে। কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি