1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের দূর্ভোগে - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের দূর্ভোগে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১১ Time View

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের চলাচলে বছরের পর বছর দূর্ভোগ পেহাতে হচ্ছে। ৩.২ কিলোমিটার রাস্তাটি পাকা করণ না করায় চরম বিপাকে পড়েছে স্থানীয় জনগণ। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালুয়ার মোড় সরাইগাছি-আড্ডা রাস্তার সংযোগ হইতে পূর্বগ্রাম মোড় পর্যন্ত রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের একাধীক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫ নং ওয়ার্ডের একমাত্র গুরুত্বপুর্ণ গ্রামীণ এই রাস্তাটি প্রতিবছর বর্ষায় যানবাহন সহ জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয় বড়বড় গর্তের। এবারও এর কোন ব্যতিক্রম হয়নি। চলতি আম মৌসুমে রাস্তাটি দিয়ে ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারনে বর্তমানে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে সারাবছর চার্জার ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারটলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার কারনে পানি জমে কাঁদাময় হয়ে যাওয়ার কারনে এসব যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে পোরশা উচ্চ বিদ্যালয়, পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোরশা বড় মাদ্রাসা ও তালিমুন্নেছা মহিলা মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাঁদাময় হয়ে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থরাসহ স্থানীয় লোকজন চলাচল করতে পারছেনা। এলাকার জনসাধারনের পোরশা বাজারে যাতায়াতের সহজ হওয়ায় রাস্তাটি দিয়ে বারিন্দা, তাইতোড়, সহড়ন্দ, বড়রনাইল, শেখপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষদের পোরশা বাজারে নিয়মিত চলাচল করেন। পোরশা বাজারে যাতায়াতের সহজ কোন রাস্তা না থাকায় দিনের বেলায় খুব কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে এবং দির্ঘ্য সময় কাদায় পড়ে থাকতে দেখাগেছে। আর প্রতিবছর বর্ষা মৌসুমে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে সহজ চলাচলের জন্য দ্রæত রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্, জালুয়া গ্রামের মহিউদ্দিন, রমজান আলী, পূর্বগ্রামের নুরুল হক সহ অনেকেই জানান, উপজেলার প্রাণকেন্দ্র পোরশায় বসবাস করলেও আমরা চরম অবহেলায় বসবাস করি। কারন গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ গুরুত্বপুর্ণ রাস্তাটি এখনো পর্যন্ত পাকা করণ করা হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষ উপজেলার বিভিন্ন বড় রাস্তা সহ অনেক ছোটখাট রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করছেনা। স্থানীয় কতৃপক্ষ বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হচ্ছেনা। ফলে সংশিষ্টদের অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। তারা রাস্তাটি দ্রুত পাকা করণ এবং সংশ্লিষ্ট এলাকাবসাীর এটা দির্ঘ্যদিনের দাবি বলে তারা জানান। এবিষয়ে জানতে চাইলে পোরশা এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম জানান, তারা রাস্তাটি সরজমিনে দেখেছেন। এটি তেঁতুলিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি দ্রুত পাকা করণের জন্য তারা উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্রøান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি প্রাক্কলন তৈরী করে গত ১১ নভেম্ব/২৪ তারিখ ৪৬.০২.৬৪৭৯.০০০.৯৯.০০১.২৪-৭৪৮ স্মারকে একটি পত্র উর্দ্ধতন কতৃপক্ষ বরাবর প্রেরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ১২/১১/২০২৪ইং তারিখ ৪৬.০২.৬৪০০.০০.০০১.২৪-৩৯৭৯ স্মারকে নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ ঢাকায় প্রকল্প পরিচালক উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্রøান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এ একটি পত্র প্রেরণ করেছেন বলে তারা অনুলিপি পেয়েছে বলে জানান। প্রকল্প পরিচালক অনুমোদন দিলে রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশা করছেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি