1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কেন্দুয়ায় পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞা কে কুপিয়ে জখম - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

কেন্দুয়ায় পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞা কে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২০ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞাকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত রোকন উদ্দিন ভূঞা ডাউকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রোকন উদ্দিন ভূঞা বাড়ি থেকে অটোরিকশাযোগে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। পথে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে রোকন উদ্দিন ভূঞার ভাতিজা সজিবের সঙ্গে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথাকাটাকাটি হয়েছিল। এরই জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, রাকিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি