1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৪ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃছাব্বির হোসেন বাপ্পি,

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানিয়েছে জুলাইযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখা।

রোববার (২২ জুন) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্ধারিত ত্রিশ কার্যদিবসের মধ্যে মাত্র তিন কার্যদিবস বাকি। অথচ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, সরকারের এ প্রতিশ্রুতি শুধুমাত্র একটি আন্দোলনের দাবি নয়, এটি দেশের সাধারণ ছাত্র-জনতার যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। গণহত্যার বিচার, নির্বাচনী সংস্কার এবং সরকারিভাবে স্বীকৃতি পাওয়া এ দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি হয়ে উঠেছে। সংগঠনের পক্ষ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জুলাইযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসেন, উপদেষ্টা মিরাজুল মাজিদ তুর্য, রাজীব মোল্লা, সদস্য সচিব মো. জসিম উদ্দিন খান, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. রাজীব খান, সদস্য মো. জামিল সরদার, আবীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি