1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে বেলাই বিলে দেশী মাছের পোনা অবমুক্তকরণ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কালীগঞ্জে বেলাই বিলে দেশী মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বক্তারপুর ইউনিয়নাধীন নলী ব্রিজ, নাগরী ইউনিয়নের শিমুলিয়া ও জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রুই, কাতল, মিরকা, গøাসকাফ, কারপু, পুটিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজার পিস এবং কৈ ও শিং ৫০ হাজার পিসসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের প্রায় ৫৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থাণীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি