
🖋 প্রতিবেদন: মো. রাইয়ান
নীলফামারীর ডোমার উপজেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ (পলিপ্রোপাইলিন) সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। অভিযানে প্রায় ৮৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং আইন অমান্য করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যরা।
সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত ও বিক্রি দণ্ডনীয় অপরাধ—এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সবাইকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানিয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply