
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের নারী শিক্ষার অনন্য বিদ্যাপীঠ গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার ১৮ জুন/২০২৫ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডি সভাপতি শিক্ষাবিদ তানজীন চৌধুরী লিলি। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার। এছাড়াও রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাকিবুল হাসান, প্রভাষক মো. ফয়জুর রহমান, প্রভাষক মো. মোস্তাকিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক আব্দুল আলিম খান, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ৷
এইচএসসি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম।
© All rights reserved © 2026
Leave a Reply