1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রতারণার অভিযোগে সৈয়দপুরে ব্যাংক লেনদেনকারী যুবকের বিরুদ্ধে মামলা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রতারণার অভিযোগে সৈয়দপুরে ব্যাংক লেনদেনকারী যুবকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৪ Time View

প্রতারণার অভিযোগে সৈয়দপুরে ব্যাংক লেনদেনকারী যুবকের বিরুদ্ধে মামলা

মোঃ.রাইয়ান সৈয়দপুর উপজেলার প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার মিস্ত্রিপাড়া টেস্পু লেনের মো. কলিমউল্লাহ’র ছেলে মোঃ সাইফুল্লাহ ওরফে রায়হান (৩০) এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে একটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে অবস্থিত ব্যাংকের সৈয়দপুর শাখায় এ প্রতারণার ঘটনা ঘটে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। সাইফুল্লাহ ব্যাংকে লেনদেনের সময় জাল তথ্য এবং কৌশলে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনার গভীর তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, সাইফুল্লাহ পূর্বেও নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় শহরে আলোচনার ঝড় বইছে এবং ব্যাংক লেনদেনে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি