1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গজারিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

গজারিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪০ Time View

 

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর একজন।

সোমবার (৯ মে) সাড়ে বারোটার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

নিহতের নাম মোহাম্মদ ইয়াসিন (৩২)। সে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন-অর – রশিদের ছেলে। আহত অপরজন তার বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৩)।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল দুই বন্ধু। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় আসলে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হয় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠায়।

 

হামদর্দ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ‘ দুপুর পৌনে একটার দিকে তাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে’।

 

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন,’ নিহতের লাশ বর্তমানে হামদর্দ জেনারেল হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি