1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬৮ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালিয়ে মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালায়। এসময় ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করে।সেইসাথে নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

 

এসময় পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো : সাইদুর রহমান সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি