
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃজাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, মৎস কর্মকর্তা সালমা আক্তার সুমি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।
© All rights reserved © 2026
Leave a Reply