1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ইটনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (ইটনা-অষ্টগ্রাম-মিটামইন)
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪২ Time View

 

মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (ইটনা-অষ্টগ্রাম-মিটামইন)

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোরিকশা চালক তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্ৰামের নিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় নিজের ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল বলেন, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো খবর পাইনি। খোঁজখবর নিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি