1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধায় ৫ টি সংসদীয় আসনের সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা   - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৫ টি সংসদীয় আসনের সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯৭ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধার জেলার সংসদীয় পাঁচটি আসনের সাবেক ৬ এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

 

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন।

 

মামলার অন্যতম আসামীরা হলো- নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

 

এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আসামিসহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের তান্ডব চালিয়েছে। এ ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এই বাদি।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি