1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৬ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার (২১ মে) দুপুরের দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো,১. উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ও ২ নং উড়িয়া ইউপি চেয়ারম্যান , কামাল পাশা।

২. কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও ১ নং কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, সোহেল রানা শালু।

৩. ফজলুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৭ নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান, আনসার আলী মন্ডল।

৪. ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫ নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান, আজহারুল ইসলাম হান্নান মন্ডল।

৫. এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নং এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।

৬.জাসদ সমর্থিত ও ৪ নং গজারিয়া ইউপি চেয়ারম্যান, খোরশেদ আলম খুশু।

 

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দল নিষিদ্ধ ঘোষণার পরও তারা অনলাইনে পলাতক সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদাখালী ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি,তবে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আটককৃতরা দলীয় পরিচয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় যুক্ত ছিলেন। ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

 

পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি