1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩০ঘন্টা পরেও সন্ধান পাওয়া যায়নি পার্বতীর - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

৩০ঘন্টা পরেও সন্ধান পাওয়া যায়নি পার্বতীর

মোহাম্মদ রাসেল, (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৯ Time View

 

মোহাম্মদ রাসেল, (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে পার্বতী রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী নিখোঁজ রয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রাম সংলগ্ন ধনু নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ পার্বতী রাণী বিশ্বাস উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের রমাকান্ত বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতী রাণী বিশ্বাস মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় থালা-বাসন পরিস্কার করতে নদীতে যান। ফিরতে দেরি হওয়ায়, তার স্বামী রমাকান্ত বিশ্বাস নদীর তীরে গিয়ে দেখেন তালা-বাসুন পড়ে রয়েছে পার্বতী নেই।

 

পরে, স্বজনরা নদীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও পার্বতীর সন্ধান মেলেনি ।

আজ বুধবার সকাল থেকে স্বজনরা ধনু নদীর এলেংজুরী, বালিখলাসহ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে খোঁজাখুঁজি করেও, বিকেল ৫টা পর্যন্ত পার্বতীর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নারীর ছোট ছেলে প্রদীপ বিশ্বাস (২৫) বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ডুবুরিরা একটু খোঁজাখুঁজি করে চলেগেছে। আজ (বুধবার) সারাদিন এলেংজুরী, বালিখলাসহ বিভিন্ন পয়েন্ট খোঁজ করছি। এখনও মা’য়ের কোন সন্ধান পায়নি। আমরা খুঁজ করছি।

এই বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল মুঠোফোনে বলেন, আপনিসহ নানাভাবে আমিও শুনেছি, তবে, নিখোঁজ ব্যাক্তির স্বজনরা কেউ আমাকে অবহিত করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি