1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৪ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০মে মঙ্গলবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

উক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিবৃতিতে স্বাক্ষরকারী তিনজন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নজরুল ইসলাম আজাদ ঢাকা কেন্দ্রীয় অফিসে একটি সভা করেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত সভায় গাজীপুর জেলা বিএনপি’র বিভিন্ন কার্যক্রম নিয়ে আলাপ আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুর জেলা বিএনপির অধীন, কাপাসিয়া উপজেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা, কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা, শ্রীপুর উপজেলা ও পৌরসভা, গাজীপুর সদর উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে গাজীপুর জেলার বিএনপির আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো কমিটি থাকবে না। পরবর্তী কমিটি না দেওয়া পযন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি