
মোহাম্মদ রাসেল, (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে পার্বতী রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রাম সংলগ্ন ধনু নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ পার্বতী রাণী বিশ্বাস উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের রমাকান্ত বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতী রাণী বিশ্বাস মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় থালা-বাসন পরিস্কার করতে নদীতে যান। ফিরতে দেরি হওয়ায়, তার স্বামী রমাকান্ত বিশ্বাস নদীর তীরে গিয়ে দেখেন তালা-বাসুন পড়ে রয়েছে পার্বতী নেই
পরে, স্বজনরা নদীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও পার্বতীর সন্ধান মেলেনি ।
ইটনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুশফিকুর রহিম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে, কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু রাতে আলো স্বল্পতার জন্য উদ্ধার কাজ বন্ধ রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply