1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ২৮ মে ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে ২৮ মে ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৬ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮শে মে ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলা বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড জুবায়ের আহাম্মেদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল শেখ, কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসানুর রহমান হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান প্রমুখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ আগামী ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার জন্য সবাইকে উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি