1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে দুঃস্থ মহিলাদের গাভী বিতরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

পাঁচবিবিতে দুঃস্থ মহিলাদের গাভী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

 

মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার ২ টায় সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ব্যুরোর সহযোগিতায় সংস্থার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতি করেন সংস্থার সভাপতি মোছাঃ রুপছানা বেগম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক ওবাইদুর রহমান।

সংস্থার হিসাব রক্ষক হরিলাল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো রাখেন গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন, সোনাপুুর দাখিল মাদ্রাসার সুপার দাহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক দুলাল অধিকারী প্রমুখ।

শেষে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি