1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেড় বছর পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দেড় বছর পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দীর্ঘ ১ বছর ৬ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বিনা শুল্কে এসব চাল আমদানি করছেন আমদানিকারকরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ৩টি ট্রাকে ১৩০ টন চাল এই স্থালবন্দরে প্রবেশ করে। মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে।

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানি করছেন আমদানিকারকরা। চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলেও জানান তারা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্না জাতের চাল ৪৮ টাকা এবং জিরাশাইল জাতের জাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দেড় বছর এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এই দীর্ঘ সময় পর মেসার্স শাইরাম এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ভারতীয় ট্রাকে ১৩০ টন চাল আমদানি করেন।

হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে এ বন্দরে ২২ জন আমদানিকারক চাল আমদানির পারমিট পেয়েছে। প্রায় ৮৯ হাজার টন চাল আমদানি করতে পারবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি