
আব্বাসউদ্দিন:সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং মেধা বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পর্যায়ে বইপড়া কর্মসূচি-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বইপড়া কর্মসূচিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার পরিবেশ সমৃদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে লাইব্রেরির বই তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।এ সময় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও জ্ঞানের পরিধি বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তারা শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং জ্ঞান, মনন ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
বই হোক জ্ঞানের আলো, পাঠাভ্যাস গড়ে তুলুক আলোকিত প্রজন্ম।
© All rights reserved © 2026
Leave a Reply