1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবেন না: সাভারে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবেন না: সাভারে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘তথ্য মেলা-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ ফেসবুকে আছে, তা ছাড়া আর কোথাও নেই। তারা আগুন সন্ত্রাস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে, তাদের গ্রেপ্তার করা হবে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের জন্য বিপদ তৈরি করছে।”

সাংবাদিকতা ও গণমাধ্যমের নিবন্ধন প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। কিন্তু বর্তমানে চাইলেই কেউ একটি পোর্টাল খুলে ফেলতে পারছেন, যার কোনো নিবন্ধন নেই। সরকার অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে। তবে নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি