1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মোঃ আল মামুন তুষার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের থানতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ মেসবাউল হকের বসতবাড়ির আনুমানিক ১০০ গজ উত্তরে একটি আমবাগান থেকে মোঃ আল মামুন তুষারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আল মামুন তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর (তেঁতুলতলা) গ্রামের মোঃ আলাউদ্দিন ও মোসাঃ উম্মে-কুলসুমের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি