
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌরভ ফকির (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, চর যোগানিয়া গ্রামের মিকাইল ফকিরের ছেলে সৌরভ ফকির ২৭ সে নভেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাঁশের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
তরুণ সৌরভের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved © 2026
Leave a Reply