
মোঃ মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান লামনগর একাডেমির আঞ্চলিক বৃত্তি পরীক্ষা আজ শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত উক্ত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন এলাকার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
এ প্রসঙ্গে লামনগর একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান,প্রতিবছর আমাদের বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রতি বছর বৃত্তি প্রদান করে থাকি। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়।
এ ছাড়াও প্রতি বছর শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করার জন্য মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে ১ থেকে ৫ রোল নম্বর পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনির হোসেন জসী জানান,আমরা প্রতি বছরই আঞ্চলিক বৃত্তির আয়োজন করে থাকি,এতে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আকর্ষন বেড়ে যায়। বিদ্যালয়ের ডোনার সদস্য এডভোকেট মমিনুল ইসলাম জানান,বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে,এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা প্রতিবছর শিক্ষার্থীদের উন্নতি কল্পে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ লামনগর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply