1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াগাতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কামরুল ইসলাম - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নড়াগাতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ কামরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি নড়াগাতী থানার যোগানিয়া খেয়াঘাট ও চাপাইল ব্রিজঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। যেকোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে তা আইনানুগভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।
এছাড়া নড়াগাতী থানা ও বাঐসোনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি