1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৬তম প্রজাপতি মেলার উদ্বোধন, জলবায়ু অবদানে বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আইনুন নিশাদ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৬তম প্রজাপতি মেলার উদ্বোধন, জলবায়ু অবদানে বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আইনুন নিশাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং প্রজাপতির গুরুত্ব তুলে ধরতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এ মেলার।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মেলা উপলক্ষে ক্যাম্পাসে বসেছে বিভিন্ন ধরনের স্টল। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জীবন্ত প্রজাপতি দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এবার জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. আইনুন নিশাদকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, প্রজাপতি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নারিন ইসলাম খান।
প্রজাপতি মেলা দেখতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রকৃতির সৌন্দর্য, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রজাপতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি