1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নতুন মজুরি বোর্ড ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আশুলিয়ায় শ্রমিক দলের আনন্দ র‍্যালি - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

নতুন মজুরি বোর্ড ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আশুলিয়ায় শ্রমিক দলের আনন্দ র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মজুরি বোর্ড এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় বাইপাইলে এসে শেষ হয়।
এতে শ্রমিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে বক্তব্য রাখেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলামসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় নতুন মজুরি বোর্ড ঘোষণার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি