1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বান্দরবানে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে বান্দরবানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ হোসেন।

প্রধান বক্তা ছিলেন আল্লামা ক্বারী এহসানুল হক আল মুঈন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মুফতী জাবেরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মুফতী আবুল হাসান।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি